http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

ব্যবসায়ী উজ্জ্বল হত্যাকান্ডে ৩৬ ঘন্টায়ও গ্রেফতার নেই
    A+ A A-

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর শামসুর রহমান রোডে মেয়ের স্কুলের সামনে পিতা উজ্জ্বল কুমার সাহাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৬ ঘন্টায়ও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ জানান, উজ্জ্বল হত্যাকাণ্ডে তাদের পরিবারের পক্ষে গতকাল রাত ১০টা পর্যন্ত কেউ মামলা দায়ের করতে আসেনি। মামলা দায়ের না হলেও হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর শামসুর রহমান রোডের জোহরা খাতুন শিশু শিক্ষা নিকেতনের সামনে সন্ত্রাসীর ব্যবসায়ী উজ্জ্বল সাহাকে পিটিয়ে হত্যা করে। ওই সময় তিনি তার প্লে-শ্রেণীতে পড়–য়া পাঁচ বছরের শিশু কন্যা তানশীকে স্কুল থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর