
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

কাগজ সংবাদ : আনন্দঘন পরিবেশে গতকাল অনুষ্ঠিত হলো প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক সাধারণ সভা। বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরের সম্মেলন কক্ষ-১ এ অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি একরাম-উদ-দ্দৌলা। মঞ্চে উপবিষ্ট ছিলেন কার্য্যনির্বাহী কমিটির সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, আনোয়ারুল কবীর নান্টু, সম্পাদক আহসান কবীর, যুগ্ম সম্পাদক নূর ইসলাম, সরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, দপ্তর সম্পাদক জুয়েল মৃধা, সাংষ্কৃতিক ও সমাজ সেবা সম্পাদক তহীদ মনি, কার্যনির্বাহী সদস্য আর এম মঞ্জুরুল আলম, মোস্তফা রুহুল কুদ্দুস, মিজানুর রহমান মুন, তৌহিদ জামান ও হানিফ ডাকুয়া। সংগঠনের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেনের সঞ্চালনায় এক বছরের কর্ম বিবরণী পাঠ করেন সম্পাদক আহসান কবীর।
সাধারণ সভায় বক্তব্য দেন দৈনিক কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার ফখরে আলম, দৈনিক প্রভাত ফেরী সম্পাদক ফকির শওকত, দৈনিক টেলিগ্রাম সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, দৈনিক যুগান্তর ব্যুরো প্রধান সাহা কিরণ কুমার কচি, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান তোতা, দৈনিক মুক্ত তথ্যের জেলা প্রতিনিধি মতিনুজ্জামান মিটু, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাপ্তাহিক চিন্তার বিশেষ প্রতিনিধি বেনজিন খান, আব্দুল ওয়াহাব মুকুল, দি নিউ এইজের জেলা প্রতিনিধি সাইফুর রহমান সাইফ, দৈনিক লোক সমাজের নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বাসসের জেলা প্রতিনিধি সাজ্জাদ গণি খান রিমন, দৈনিক স্পন্দনের বার্তা সম্পাদক শিকদার খালিদ, দৈনিক সমাজের কথার যুগ্ম বার্তা সম্পাদক এইচ আর তুহিন, দৈনিক লোক সমাজের স্টাফ রিপোর্টার বি এম আসাদ এবং দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।

