

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
আব্দুল কাদের, নড়াইল থেকে : লোহাগড়া উপজেলা শহরের বুকচিরে প্রবাহিত নবগঙ্গা নদী অবৈধ দখলমুক্ত ও বরাদ্দ বাতিলের দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘নদী ও বিল বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে মঙ্গলবার সকালে আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া নড়াইল জেলা প্রশাসক জহুরুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নদী বাঁচাও আন্দোলনের আহবায়ক প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, নদী ও বিল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট এস এ মতিন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, অ্যাডভোকেট রমা রানী রায়, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা অবৈধ দখলদারদের কবল থেকে নবগঙ্গা, চিত্রাসহ নড়াইলের অন্যন্য নদ-নদী দ্রুত অবমুক্ত করাসহ অবিলম্বে নদীতীর বরাদ্দ বাতিলের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দেন। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

