http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

হরিণাকুণ্ডুতে সাংবাদিককে কুপিয়ে জখম
    A+ A A-

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে হরিণাকুণ্ডুর সাংবাদিক এম সাইফুজ্জামান তাজুকে কতিপয় দুর্বৃত্ত কুপিয়ে জখম করেছে। তিনি পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় কৃষি অফিসের সামনের রাস্তায় দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে। এসময় তিনি গুরুতর আহত হন। পুলিশ ও প্রত্যক্ষ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তিনি বর্তমানে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর