

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, পরিষদের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত, মেম্বরদের স্বাক্ষর জালিয়াতি করে প্রকল্পের অর্থ উত্তোলনসহ একাধিক অভিযোগ উত্থাপন করে মঙ্গলবার সকালে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইউনিয়নের মেম্বরগণ। এছাড়া মেম্বররা ১০ জুন চেয়ারম্যানের এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন মেম্বর তালিমুল ইসলাম। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে আমিনুর রহমান আমিন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের লাখ লাখ টাকা, কাবিখা, টিআর, বিধাব ভাতা, বয়স্ক ভাতা, এলজিএসপি, ভিজিডি, ভিজিএফ প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন। তিনি চেয়ারম্যান হওয়া সত্বেও তিনটি প্রকল্পের চেয়ারম্যান নিজেই হয়েছেন। ১ নং ওয়ার্ড মেম্বর সামছুর রহমানের স্বাক্ষর জাল করে এবং ভূঁয়া মাস্টার রোল দাখিল করে অর্থ উত্তোলন করেছেন। ৪৫ টি বে-নামি ভিজিএফ কার্ড ইস্যু করে সমুদয় চাল তিনি নিজেই আত্মসাত করেন। এসব অভিযোগের বিষয়ে গত ২১ মে পরিষদের সকল মেম্বর চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরারব অনাস্থা পত্র দাখিল করেন। এতকিছুর পরও প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষুদ্ধ হয়ে মেম্বররা ১০ জুন পরিষদে তালা ঝুলিয়ে দেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যানের এসব হটকারিতা ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার রয়েছে প্রত্যক্ষ সহযোগিতা। তার কারণ হিসেবে তারা উল্লেখ করেন, বারবার এসব বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মেম্বররা গেলেও তিনি কোন অভিযোগ কর্ণপাত না করে উল্টো মেম্বরদের ভয়ভীতি প্রদর্শন করেন।

