

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
নড়াইল প্রতিনিধি : জিটিভির (গাজী টেলিভিশন) আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে নড়াইলে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেন জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগের জেলা সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, নড়াইল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল কবীর টুকু, জিটিভির নড়াইল জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, চিত্রশিল্পী বলদেব অধিকারী, মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, লোহাগড়া নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ কামরুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের যুগ্মসম্পাদক, যুগান্তর প্রতিনিধি সাজ্জাদ হোসেন টিপু, মাছরাঙা টেলিভিশনের নড়াইল প্রতিনিধি মীর্জা নজরুল ইসলাম, একুশে টিভির নড়াইল প্রতিনিধি আবদুস সাত্তার, লোকসমাজের প্রতিনিধি অশোক কুন্ডু, দৈনিক তথ্যের সৈয়দ সাঈদ আহম্মেদ, বাংলাদেশ বেতারের নড়াইল প্রতিনিধি সুজয় কুমার বকসী, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি আসাদ রহমান, গ্রামের কাগজের আব্দুল কাদের, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন, আমার দেশের মাহফুজুল ইসলাম মুন্নু, সাংবাদিক সাজ্জাদ আলম খান সজল, ইত্তেফাকের শরিফুল ইসলাম, দৈনিক স্পন্দন ও রেডিও টুডের জেলা প্রতিনিধি ফরহাদ খান, বাংলাবাজারের শ্বাশত লিটন প্রমুখ।
