http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

যপ্রবির নিয়োগ পরীক্ষা ২৩ জুন : প্রতারকদের খপ্পরে না পড়ার আহ্বান
    A+ A A-

কাগজ সংবাদ : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র মাঠে নেমেছে। তারা চাকরি দেওয়ার নাম করে বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা বাগিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতারকদের থেকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সেকশন অফিসার গ্রেড-২ নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৩ জুন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। তিনটি পদের বিপরীতে চারশ’ ২৭ জন প্রার্থী আবেদন করেছেন। তাদের প্রবেশপত্র ইতিমধ্যে প্রার্থীদের ঠিকানায় পাঠানো হয়েছে। তবে এ নিয়োগকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করছে বলে খবর পাওনা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের দপ্তর থেকে নিয়োগের জন্য কারও সাথে কোন আর্থিক লেনদেন বা প্রতারকদের খপ্পরে না পড়ার অনুরোধ জানানো হয়েছে এবং কেউ যদি বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে কোন অপকর্ম করার চেষ্টা করে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর