
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

কাগজ সংবাদ : সোমবার যশোরে নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ১২তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিল কালোব্যাজ ধারণ, শোকর্যালি, শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা।
সকাল ১০টায় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে কালোব্যাজ ধারণ করে শোকর্যালি বের করে যশোর সাংবাদিক ইউনিয়ন ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখা। বেলা ১১টায় শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দৈনিক গ্রামের কাগজ পরিবার ও দৈনিক সমাজের কথা। এরপর সেখানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান তোতা, সাবেক সভাপতি জমির আহমেদ টুন, ফকির শওকত, সহসভাপতি জাহিদ হাসান টুকুন ও মঞ্জুরুল আলম টুটুল, সম্পাদক আহসান কবির, কোষাধ্যক্ষ জুয়েল মৃধা, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি কিরণ সাহা, সংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মহিদুল ইসলাম মন্টু, কবি ও সাংবাদিক ফখরে আলম, অধ্যক্ষ মশিউল আজম, দৈনিক সত্যপাঠের সম্পাদক হারুন-অর-রশিদ প্রমুখ।
একইসময় সাংবাদিক ইউনিয়ন যশোর আলোচনা সভার আয়োজন করে। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিদুল ইসলাম মন্টু। বক্তব্য দেন, বিএফইউজে’র নির্বাহী সদস্য আনোয়ারুল কবির নান্টু, সংগঠনের সম্পাদক নূর ইসলাম, যুগ্ম সম্পাদক এম আইয়ুব, সদস্য তৌহিদ জামান প্রমুখ।
এছাড়া বিকেলে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের শহরের ঘোপস্থ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচি থেকে শহীদ সাংবাদিক শামছুর রহমান হত্যামামলা পুনঃতদন্ত ও দ্রুত বিচারের দাবি জানানো হয়।

