http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

প্রধানমন্ত্রী পদ্মা সেতু চান কিনা সন্দেহ রয়েছে: মওদুদ
    A+ A A-

কাগজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘‘সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী পদ্মা সেতু চান কিনা তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। কারণ দশ মাস পরে হলেও বিশ্বব্যাংকের অভিযোগ অনুযায়ি ব্যবস্থা নেয়ার পর বিশ্বব্যাংক কমিশন নেয় বলে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে অর্থমন্ত্রীর চেষ্টা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ করে দিচ্ছেন।’’
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘সরকারের অসহিষ্ণু রাজনীতি, সীমাহীন দুর্নীতি ও দেশ প্রেমিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মওদুদ আহমেদ বলেন, ‘‘প্রধানমন্ত্রী কি চান তা বুঝা মুশকিল। কারণ অর্থমন্ত্রী এখনো বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু করার বিষয়ে চেষ্টা করে যাচ্ছেন। অন্য দিকে প্রধানমন্ত্রী লন্ডনে বসে বিশ্বব্যাংক কমিশন নেয় আর দুর্নীতির দায়ে পদত্যাগকারি আবুল হোসেনকে দেশ প্রেমিক বলে বক্তব্য দিচ্ছেন।’’
তিনি বলেন, ‘‘শুনতে পাচ্ছি কানাডা সরকার পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নিতে পারে এই ভয়ে সে দেশে অবস্থানরত প্রধানমন্ত্রীর আত্নীয় স্বজনরা আতংকে ভুগছে। একজনের পাসপোর্ট নাকি সে দেশের সরকার জব্দ করেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে ব্যাখ্যা দেয়ার দাবি করেন মওদুদ।’’
তিনি আরো বলেন, ‘‘বিশ্বব্যাংকের অভিযোগ অনুযায়ি ব্যবস্থা নেয়ায় প্রমাণ হয়েছে তাদের অভিযোগ সত্য। তবে শুধু একজন মন্ত্রীই নয় পুরো সরকারই দুর্নীতিতে গভীরভাবে জড়িয়ে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই।’’
লন্ডনে আগামী নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সামলোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “সংসদ বহাল রেখে নির্বাচন দেয়ার যে বিধান রাখা হয়েছে তা বিদেশীদের না বলে, বলা হচ্ছে গণতন্ত্র রক্ষার জন্যই আগামী নির্বাচন। কিন্তু সরকার গণতন্ত্র যে কোথায় নিয়ে গেছে তা দেশবাসি ভালোই জানেন।’’
সংসদ বহাল রেখে বিশ্বের কোনো দেশে নির্বাচন হয় না, বাংলাদেশেও হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের সভাপতি মেজর অব. মেহবুব রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ ও সাংস্কৃতিক দলের নেতা গিয়াস উদ্দিন আল মামুন।