

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
কাগজ ডেস্ক : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতী আমিনী বলেছেন, পদ্মাসেতুর নামে সরকারিভাবে ব্যাংকের মাধ্যমে সরকার চাঁদাবাজি শুরু করেছে। সরকার পাচার করা সম্পদ ফেরত দিলে একটা নয়, ১০টা পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব।
শুক্রবার বাদ জুমা লালবাগে দলটির কেন্দ্রীয় কার্যলয়ে ঢাকা মহানগরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
আমিনী বলেন, “পদ্মাসেতুর নামে সরকারিভাবে ব্যাংকের মাধ্যমে সরকার চাঁদাবাজি শুরু করেছে। সরকার দেশের যে সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, এগুলো ফিরত দিলে একটা নয়, দশটা পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব।”
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তার মনে রাখা উচিত, দেশের সচেতন মানুষ এ মুহূর্তে শেখ হাসিনা সরকারের পতন চায়। এজন্য সকল জাতীয়তাবাদী ও ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তুলে এ জালিমশাহীর পতন ঘটিয়ে দেশ ও ঈমান রক্ষায় এগিয়ে আসতে হবে।”
তিনি বলেন, “কোনো অবৈধ শক্তি যেন ক্ষমতার আসতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
