http://www.finamate.com/

আর্কাইভ
শিক্ষকের হিংস্রতা

আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !

সার্চ কমিটিতে নাম পাঠাবে না আওয়ামী লীগ
    A+ A A-

কাগজ ডেস্ক : নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটিতে দলীয় ভাবে কোনো নাম না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা ঠিক করেছেন দলগত নয় ১৪ দলের পক্ষ থেকে জোটগতভাবে নাম পাঠানো হবে। 

রোববার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় ক্ষমতাসীন দলটির সংসদ সদস্যদের অধিকাংশই নাম না পাঠানোর পক্ষে মত দিয়েছেন বলে বৈঠক সূত্র জানায়। কেউ কেউ নাম পাঠানোর বিরুদ্ধেই তাদের মতামত জানিয়েছেন। তাদের বক্তব্য, নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি। বিষয়টি রাষ্ট্রপতি ও সার্চ কমিটির কাছেই ছেড়ে দেওয়া উচিত।

সভায় নাম না পাঠানোর পক্ষে যুক্তি তুলে ধরে দলের অধিকাংশ সদস্য এও বলেছেন, সরকারি দল নামের তালিকা পাঠালে সেখান থেকে কেউ নিয়োগ পেলে বিষয়টি নিয়ে বিরোধী দল ইস্যু করার সুযোগ পাবে।

তবে দলের একটি অংশ নাম পাঠানোর পক্ষে তাদের যুক্তি ও অবস্থান তুলে ধরেন। এক পর্যায়ে বৈঠক এই সিদ্ধান্তে উপণীত হয় যে, দলগত ভাবে নয় ১৪ দলীয় জোটগতভাবেই সার্চ কমিটিতে নাম পাঠানো হবে।

রোববার বিকেলে ৩টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে সংসদীয় দলের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, বৈঠকে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন ও ওই কমিটির পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে যে নামের তালিকা চেয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় সংসদ সদস্যরা সার্চ কমিটি গঠনের পক্ষে-বিপক্ষে মতামত প্রকাশ করেন।

সিনিয়র সংসদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তোফায়েল আহমেদ, সুবিদ আলী ভুইয়াসহ বেশ কয়েকজন সার্চ কমিটি গঠনের বিপক্ষে মতামত দেন। তারা সার্চ কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনারসহ সম্ভাব্য কমিশনারদের নামের তালিকা পাঠানোরও বিপক্ষে মত দেন।

নাম পাঠানোর বিপক্ষে অবস্থান নিয়ে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্টপতি উদ্যোগ নিয়েছেন। তিনি সার্চ কমিটি গঠন করেছেন। বিষয়টি রাষ্ট্রপতি ও সার্চ কমিটির কাছেই ছেড়ে দেওয়া উচিত।

তবে মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, আব্দুল মান্নানসহ কয়েকজন সার্চ কমিটির কাছে নামের তালিকা পাঠানোর পক্ষে মত দেন। পরে অধিকাংশ সদস্যের মতামতের ভত্তিতে সার্চ কমিটির কাছে দলের পক্ষ থেকে নামের তালিকা না পাঠিয়ে ১৪ দলের পক্ষ থেকে জোটগতভাবে নাম পাঠানোর সিদ্ধান্ত হয়।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমরা সার্চ কমিটির কাছে নামের তালিকা পাঠানোর ব্যাপারে ১৪ দলের সকলের সঙ্গে বসব। ১৪ দলের পক্ষ থেকে সার্চ কমিটির কাছে তালিকা পাঠাব।

সন্ধ্যায় অধিবেশন চলাকালে আওয়ামী লীগসহ ১৪ দলের এমপিরা সংসদ নেতার কক্ষে শেখ হাসিনার সঙ্গে দেখা করে সার্চ কমিটির বিষয়ে কথা বলেন।

সুত্র জানায়, এসময় প্রধানমন্ত্রী তাদের বলেছেন আপনারা নাম ঠিক করে পাঠান। নামের ব্যাপারে আমি কিছু বলবো না, আমি দেখবোও না।

এদিকে, বৈঠক সুত্র আরো জানায়, প্রধানমন্ত্রী ও আাওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সংসদ সদস্যদের আবারো সতর্ক করে দিয়েছেন ।

তিনি বলেছেন, দলের সব এমপির কর্মকা-ের বিবরণ আমার হাতে আছে। এর মধ্যে ২’শ এমপির কর্মকা-ের বিবরণ তিনি দেখেছেন বলেও বৈঠকে জানিয়েছেন। বাকিগুলো দেখছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সব এমপির কর্মকা- যাচই-বাছাই শেষ হলে তিনি এমপিদের ২৫ জন করে টিম করে ধারাবাহিক বৈঠক করবেন।

সূত্র জানায়, সংসদ সদস্যদের বিগত ২ বছর ৯ মাসের কর্মকা-ের ওপর ভিত্তি করে বিভিন্নœ গোয়ন্দা সংস্থার তথ্যের আলোকে এমপিদের কার্যক্রমের এ বিবরণ তৈরি করা হয়েছে।

এমপিদের এসব কার্যক্রম পর্যালোচনা করে প্রধানমন্ত্রী তাদের বলেছেন এখনো সময় আছে সতর্ক হয়ে যান। সাধারন মানুষ ও কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ান।

বৈঠকে দলের সভাপতি প্রধানমন্ত্রী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও এমপিদের দ্রুতই সাংগঠনিক কর্মকা- বাড়ানোর নির্দেশ দেন।

এদিকে বৈঠকের পর প্রেস ব্রিফিং-এ উপাধ্যক্ষ আবদুস শহীদ জানান, ১৪ দলীয় জোটের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটিতে নাম দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনার বিষয় নিয়েও কথা হয়। বিধি অনুযায়ী প্রতি বছরই রাষ্ট্রপতির ভাষণের ওপর যে আলোচনা হয় এবং কত ঘন্টা আলোচনা হবে কে কে আলোচনায় অংশ নেবেন এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

উপাধ্যক্ষ আবদুস শহীদ আরো বলেন, ১১৮ ধারা অনুসারে রাষ্ট্রপতি সবার মতামত চেয়েছেন। রাজনৈতিক দলগুলো সার্চ কমিটিতে যেসব নাম দেবে সেগুলো বিচার বিশ্লেষণ করেই রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠণ করবেন। আর যদি কোন রাজনৈতিক দল সার্চ কমিটিতে নাম না পাঠায় তাহলে সার্চ কমিটির পরামর্শক্রমে রাষ্ট্রপতি তার ওপর অর্পিত দায়িত্ব বলে নির্বাচন কমিশন গঠন করবেন।