http://www.finamate.com/

আর্কাইভ
শিক্ষকের হিংস্রতা

আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !

পদ্মা সেতুতে সরকার দুর্নীতি করেনি: আবুল হোসেন
    A+ A A-

কাগজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মো. আবুল হোসেন বলেছেন, “পদ্মা সেতু নিয়ে সরকার কোনো দুর্নীতি করেনি। বিভিন্নভাবে তদন্ত করে এখনো কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। সত্য সত্যই থাকে, সত্যকে অসত্য করা যায় না।”
রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক সুশেণ চন্দ্র দাস, উপ-পরিচালক এএনএম সফিকুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক জয়নেন্দ্র নাথ, কালিয়াকৈর পৌরসভা মেয়র মো. মুজিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবির মুরাদ উপস্থিত ছিলেন।
আবুল হোসেন বলেন, “ঢাকা থেকে কালিয়াকৈর হাইটেক পার্কের সঙ্গে সরাসরি যোগোযোগের জন্য রেলপথ স্থাপন করা হবে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রাণালয় থেকে এর জন্য অর্থের যোগান দেয়া হবে।”
তিনি আরো বলেন, “ইতোপূর্বে সরকার নিজস্ব অর্থায়নে এ পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিলেও তা পরিবর্তন করে পিপিপি’তে করার সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য অংশগ্রহণকারীদের (বিড প্রপোজাল) প্রস্তাব দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।”
হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক সুশেণ চন্দ্র দাস জানান, কালিয়াকৈর উপজেলার খাড়াজোরা এলাকার মোট ২৩১ দশমিক ৬৮৫ একর জমিতে এই পার্ক নির্মাণ করা হচ্ছে। ১৯৯৯ সালের ১৭ জুলাই বিনিয়োগ বোর্ডের ১২তম সভায় ওই পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। ২০০৭ সালে এর কাজ শুরু হয়।
ইতোমধ্যে ১৮ কোটি টাকার তিনতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, সীমানা প্রাচীর, গেইট, অভ্যন্তরিণ সড়ক, বৈদ্যুতিক সাব-স্টেশন, পাম্প হাউজ, গভীর নলকূপ, ফাইবার অপটিক কানেক্টিভিটি, সোলার প্যানেল ও টেলিফোন সাব-এক্সচেঞ্জসহ প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে।
এখানে কমিউটার রেল সার্ভিস, রেল ষ্টেশন, কাস্টম ও ফায়ার সার্ভিসের জন্য ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হবে। পার্কে তথ্যপ্রযুক্তি (আইটি), হার্ডওয়্যার, টেলিকমুনিকেশন, বায়োটেকনোলজি ও ফার্মাসিউটিক্যালসসহ আইটি বিষয়ক শিল্পকে অগ্রাধিকার দেয়া হবে।
পার্কটি স্থাপিত হলে সেখানে আইসিটি কারখানায় ৬৩ হাজার ৮০০ জন এবং হার্ডওয়্যার কারখানায় আরো আড়াই হাজার লোকের কর্মসংস্থান হবে বলে ব্যবস্থাপনা পরিচালক সুশেণ চন্দ্র দাস জানান।