


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
কাগজ ডেস্ক : রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, ‘দেশে সংঘাত ও বিভেদের রাজনীতি চলছে। কিন্তু দিরাইয়ে আজকের এ সংবর্ধনায় সব রাজনৈতিক দলের উপস্থিতি এক নতুন সংস্কৃতি সৃষ্টি করেছে’।
রোববার দুপুর ২টার দিকে দিরাই ডিগ্রি কলেজ আয়োজিত বিশিষ্ট সমাজ সেবক দানবীর রাগীব আলীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
দেশের উত্তর-পূর্ব ভাটি বাংলার রাজনীতি, সংস্কৃতি ও অর্থনীতি একেবারেই স্বতন্ত্র। আমরা প্রয়োজনে প্রতিবাদী হই, আবার কখনও এক হয়ে মানবতা বোধের সৃষ্টি করি। আমাদের সংস্কৃতি মানুষকে ভালবেসে, মানুষের মঙ্গলে আমরা এক মঞ্চে এক হতে পারি।
দিরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, দিরাই পৌর মেয়র আজিজুর রহমান বুলবুল।
কলেজ পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান তালুকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফুর রহমান লেবু, ‘সিলেটের ডাক’ পত্রিকার সম্পাদক তৌফিক মজিদ লায়েক, সিলাট বিভাগ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি ওয়েছুর রহমান চৌধুরী, কলেজ ছাত্র সায়েল আহমদ, মেহেদী হাসান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন- সংবর্ধনা কমিটির আহ্বায়ক মঞ্জুর আলম চৌধুরী।
সংবর্ধিত অতিথির বক্তব্যে রাগীব আলী বলেন, ‘ভাটির জনপদ হিসেবে পরিচিত অবহেলিত এলাকার উন্নয়নে আমি আজীবন চেষ্টা করে যাবো। দিরাই ডিগ্রি কলেজটি বিশ্ববিদ্যালয় কলেজে রুপান্তরিত করতে যা প্রয়োজন আমরা তা করবো। অনার্স কোর্স চালু করার জন্য ১টি বহুতল ভবন নির্মাণেরও ঘোষণা দেন তিনি’।
