http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

যুদ্ধ নয়, আলোচনাতেই সমাধান: এম কে আনোয়ার
    A+ A A-

কাগজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, “তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যুদ্ধ নয়, বরং আলোচনার মাধ্যমেই বিএনপি সমাধান চায়। সরকার যদি জনগণের দাবি মেনে না নেয়, তাহলে তারা আন্দোলনে ভেসে যাবে।”
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন। বিএনপি নেতা আজিজুল বারী হেলালের নিঃশর্ত মুক্তির দাবিতে জিয়া ব্রিগেড এ কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহিদ ইকবাল।
এমকে আনোয়ার বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের দাবি কোনো রাজনৈতিক দাবি নয়, এটি জনগণের দাবি। তাই সরকারকে বলব, জনগণের কাতারে এসে দাবি মেনে নিন। সংসদের চলমান অধিবেশনে তত্ত্বাবধায়ক বিল উত্থাপন করুন। আমরা সংসদে যাবো এবং তার কোনো সংশোধনীর প্রয়োজন হলে আলোচনা করবো।”
তিনি বলেন, “সরকার যদি আলোচনার বাইরে যুদ্ধ করতে চায় তাহলে সরকার একা হয়ে যাবে এবং জনগণের বিজয় হবে।”
বিএনপির এই শীর্ষনেতা বলেন, “বিরোধীদলের ওপর নির্যাতন এবং দলকে নিশ্চিহ্ন করা আওয়ামী লীগের প্রধান অস্ত্র।”
প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, “এ বাজেটে জনগণের মঙ্গল হবে না। এতে গরিব লোক আরো গরিব হবে।”
পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে পত্রিকার বরাত দিয়ে তিনি বলেন, “সরকারের মন্ত্রী এবং সচিবরা দুর্নীতিতে জড়িত থাকায় বিশ্বব্যাংকের অভিযোগের পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।”
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর অব. হানিফ, রফিক শিকদার, প্রমুখ।