

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
কাগজ ডেস্ক : বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, “এক-দুজন মন্ত্রী ও কিছু কর্মকর্তার দুর্নীতির কারণে পুরো জাতির মুখে কালিমা লেপনের দায় এই সরকারকেই নিতে হবে। এক আবুল হোসেনের জন্য পুরো জাতি আজ কলঙ্কিত।”
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। পদ্মা সেতু দুর্নীতির কারণে দেশ ও জাতির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘দেশনেত্রী ফোরাম’ নামের একটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শহীদ চৌধুরী।
পদ্মা সেতু প্রসঙ্গে ফারুক বলেন, “বিশ্বব্যাংক এই সরকারকে দুর্নীতিবাজ হিসেবে সার্টিফিকেট দিয়েছে। এখন সরকারের উচিত এর দায় নিয়ে পদত্যাগ করে নির্বাচন দেয়া। এর মাধ্যমে তাদের জনপ্রিয়তা যাচাই করুক।”
তিনি বলেন, “অর্থমন্ত্রী বলছেন ব্যক্তিগত ঈর্ষার কারণে বিশ্বব্যাংক দুর্নীতির কথা বলছে। এটি সংস্থাটির সাবেক প্রেসিডেন্টের একার সিদ্ধান্ত না, বরং কমিটির সিদ্ধান্ত। সুতরাং ঈর্ষার কথা আসে কে?”
ফারুক বলেন, “প্রধানমন্ত্রীর বিদ্যুৎ উপদেষ্টা কুইক রেন্টালের নামে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সব দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে বিচার করা হবে।”
ফারুক অভিযোগ করে বলেন, “বিএনপির সঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যেসব নেতা কারাগারে আছেন অথচ জামিন পেয়েছেন, তাদের জেলগেট থেকে আবার আটক করার ষড়যন্ত্র করছে সরকার।”
বর্তমান জাতীয় সংসদের স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না বলে আবারো অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সভাপতি ফারুক আহমেদ ও মঞ্জুর হোসেন প্রমুখ।

