

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
কয়রা (খুলনা) প্রতিনিধি : বাংলার বাঘ বাংলায় বেঁচে থাক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রায় টাইগার প্রজেক্টের উদ্যোগে ও ওয়াল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব বাঘ দিবস উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেলে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল বশার। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এড. আব্দুর রশিদ, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তফা গাউসুল হক, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সদর উদ্দিন আ্হমেদ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বানিয়াখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, আল হেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাকারিয়া হোসাইন টাইগার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার রুবায়েত হাসান, কয়রার প্রজেক্টে ম্যানেজার অমিত মন্ডল, মাওলানা গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মহারাজ পুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনিরুজ্জামান, দক্ষিন বেদকাশী ইউপি চেয়ারম্যন আলহাজ্ব এমএমএ মান্নান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাংবাদিক, শিক্ষক, টাইগার টিমের সদস্য ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

