http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

লোন অফিস পাড়ার সেলিম হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
    A+ A A-

কাগজ সংবাদ : যশোর শহরের লোনঅফিস পাড়ার সেলিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গতকাল আদালতে এ চার্জশিট দাখিল করেন। 
অভিযুক্তরা হলো শহরতলীর খোলাডাঙ্গা হ্যাচারীপাড়ার লুৎফর রহমানের ছেলে জনি রহমান, খোলাডাঙ্গা পশ্চিমপাড়ার শুকুর মিস্ত্রির ছেলে জুয়েল, মতিয়ার রহমানের ছেলে রানা ও সদর উপজেলার বাউলিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে শাকিল।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১১ সালের ১৮ জানুয়ারি সন্ধ্যায় সেলিম বন্ধুদের সাথে ধর্মতলা মোড়ে যান। এসময় তারা মনুর চায়ের দোকানে বসে চা পান করছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা সেলিমকে কুপিয়ে হত্যা করে এবং চলে যাবার সময় বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় সেলিমের পিতা হোটেল ব্যবসায়ী আব্দুর রহমান ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের নামে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জিএম আনিসুজ্জামান তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।