http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

খুলনায় শ্বশুরের দা’র কোপে পুত্রবধূ খুন
    A+ A A-

খুলনা ব্যুরো : পারিবারিক কলহের জের ধরে খুলনায় শ্বশুরের দা’র কোপে পুত্রবধূ রানী বেগম (৪০) নিহত হয়েছেন। রোববার দুপুরে দিঘলিয়া উপজেলার দেয়ারা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় শ্বশুর মালেক হাওলাদারসহ (৬৫) তিন জনকে আটক করেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বেলা ১১ টার দিকে দেয়াড়া পশ্চিমপাড়া গ্রামের মালেক হাওলাদারের বাড়িতে ছোটরা খেলা নিয়ে মারামারি করে। এ বিষয় নিয়ে মালেক ও তার ছেলে ফারুক হাওলাদারের স্ত্রী রানী বেগমের সাথে বাতবিতন্ডা হয়। এক পর্যায়ে মালেক ঘর থেকে ধারালো দা’ এনে পুত্রবধূ রানী বেগমের ঘাড়ে কোপ দিলে দেহ থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। গ্রামের বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঘাতক শ্বশুর মালেক, শাশুড়ি আনোয়ারা বেগম ও ননদ মানসুরাকে আটক করে।
নিহতের স্বামী বেবী চালক ফারুক হাওলাদার বলেন, আমি গ্রামের লোকজনের কাছ থেকে ঘটনা জেনেছি। বুঝতে পারছি না কিভাবে এমন ঘটনা ঘটলো।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলী নেওয়াজ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, গৃহবধূ হত্যা ঘটনায় দায়ী তিন জনকে আটক করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।