

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
কাগজ সংবাদ : গতকাল শুক্রবার ভোরে বঙ্গোপসাগরের উপকূলবর্তী পূর্ব সুন্দরবনের বাগেরহাট শরণখোলা রেঞ্জের ভেদাখালীর খাল থেকে ১২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ৩টি মাছধরা ট্রলারসহ ৪০ জেলেকে অপহরণ করেছে দস্যুরা। অপহৃত জেলেদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ট্রলার ৩টির মধ্যে ২টি ট্রলারের মালিকের পরিচয় জানা গেছে।৩টি ট্রলারে প্রায় ৬ লাখ টাকার ইলিশ ছিল বলেও তিনি জানান।
তারা হলেন-বাগেরহাটের কচুয়া উপজেলার বয়ারশিংয়া গ্রামের ছাত্তার মল্লিক ও একই উপজেলার বগা গ্রামের আবুল বাওয়ালী। ট্রলার প্রতি ৪ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেদের সুন্দরবনের মধ্যে আটকে রেখেছে বলে উপকূলীয় মৎস্যজীবী সমবায় সমিতির নেতারা ও অপহৃত জেলে পরিবার সূত্রে জানা গেছে।
বাগেরহাট উপকূলীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ ইদ্রিস আলী জানান, শুক্রবার ভোরে মুর্তজা বাহিনীর সশস্ত্র দস্যুরা ভেদাখালী খালে ইলিশ বোঝাই ৩টি ট্রলারে হানা দেয়। এ সময় দস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলার ৩টিসহ ৪০ জেলেকে অপহরণ করে সুন্দরবনের ভেতরে নিয়ে যায়।
