

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
কাগজ সংবাদ : বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্যবোঝাই বাংলাদেশী ট্রাক ভারতে প্রবেশের ক্ষেত্রে সিরিয়ালের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদায় হচ্ছে বলে অভিযোগ করেছে যশোর জেলা মটর ওয়ার্কার্স এ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি জয়নাল আলী এবং সাধারণ সম্পাদক ইন্তাজ আলী এ সংক্রান্ত এক অভিযোগপত্র জমা দিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে।
অভিযোগে শ্রমিক নেতারা দাবি করেছেন, যশোর জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, ঝিকরগাছার বেনাপোল শাখার নামে জনৈক শাহিনের নেতৃত্বে বহিরাগতরা ট্রাকপ্রতি দুইশ’ পঞ্চাশ টাকা করে চাঁদা আদায় করছে। যেসব ট্রাকচালক অবৈধ এই চাঁদা দিতে অপারগতা জানাচ্ছেন তাদেরকে কোন সিরিয়াল দেয়া হচ্ছে না। এমনকি তাদেরকে মারপিটও করা হচ্ছে এবং ট্রাকগুলোকে গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে কয়েকদিন বন্দরে আটকে রাখা হচ্ছে।
জেলা মটর ওয়ার্কার্স এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অবিলম্বে সিরিয়ালের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধ এবং হয়রানীমূলক কর্মকান্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

