http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১৫তম কন এক্সপো
    A+ A A-

কাগজ ডেস্ক : নির্মাণ সামগ্রী যন্ত্র ও যন্ত্রাংশ এবং নির্মাণ কৌশল খাতের ওপর আন্তর্জাতিক প্রদর্শনী করতে যাচ্ছে সেমস বাংলাদেশ। ১৫তম কন এক্সপো বাংলাদেশ শিরোনামে ৪ দিনব্যাপী এই প্রদর্শনী ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সেমসের সভাপতি মেহেরুন এন ইসলাম বলেন, “শহরমুখী মানুষ, মধ্যবিত্ত পরিবার ব্যবস্থা এবং অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশের নির্মাণ ক্ষেত্রটি ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে। প্রতিনিয়ত নিত্য নতুন ভবন নির্মাণের ফলে এই ক্ষেত্রটি দ্রুত অগ্রসর হচ্ছে। নির্মাণ শিল্প বাংলাদেশের অর্থনীতিতে প্রতিবছর ৯.৭৬ ভাগ অবদান রেখে যাচ্ছে। এই খাতকে আরো গণমুখী করার জন্যই এই প্রদর্শণীর আয়োজন করা হয়েছে।”

প্রদর্শনীর কো- পার্টনার কেএসআরএমের সহকারী জেনারেল ম্যানেজার রকিব উল্লাহ বলেন, “বিগত ১৫ বছর ধরে এই প্রদর্শনী হয়ে আসছে। এর ফলে এদেশের সাধারণ মানুষ নির্মাণ গৃহায়ন ও আবাসন নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনেক তথ্য সহজেই পেয়ে যাচ্ছে। আমরা এ জিনিসগুলো আরো সহজলভ্য করতে প্রদর্শনীটির ধারাবাহিকতা বজায় রাখছি।”

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন, এলিট পেইন্টের মার্কেটিং ও সেলস ম্যানেজার এসএম আতাউর রহমান, সেমস বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার আহবাব আহমেদ সোবহান প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের ৪টি দেশ হতে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিবে। প্রতিষ্ঠানগুলো সেখানে সব ধরণের নির্মাণ সামগ্রী, আবাসন উপাদান, জ্বালানি সামগ্রী, বায়ু ও জলবাহী যন্ত্রাংশ, স্যানেটারি, নির্মাণ তড়িৎ কৌশল প্রদর্শন করা হবে।

প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।