


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
মশিয়াহাটী (মণিরামপুর) থেকে : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে মণিরামপুরের মশিয়াহাটীতে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। মশিয়াহাটী অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান এ সরস্বতী পূজায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ঘরে ঘরে বিদ্যাদেবী মাতা সরস্বতীর পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ করা হয়। এ উপলক্ষে মশিয়াহাটী ডিগ্রি কলেজ মাঠে আয়োজন করা হয় প্রীতিপূর্ণ এক ভলিবল টুর্নামেন্টের। খেলায় বাহাদুরপুর ভলিবল একাদশ চ্যাম্পিয়ান হয়। এছাড়াও সন্ধ্যায় পোড়াডাঙ্গা সনাতন সাংস্কৃতিক পরিষদ আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এড. খান টিপু সুলতান। রবীন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান লক্ষন চন্দ্র ধর, সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস, সমাজসেবী শেখর চন্দ্র রায়, কবি ও লেখক ডা. নিত্যজিৎ বিশ্বাস, নিউজ সোনার বাংলা পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি মনোয়ার হোসেন শান্ত প্রমূখ।
