


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
কাজী শামীম আহমেদ, খুলনা ব্যুরো : খুলনা অঞ্চলে বেসরকারি খাতে গড়ে উঠা ১৪টি জুট মিলের সাথে আরো একটি মিল যুক্ত হয়েছে। শুক্রবার রূপসা উপজেলার জাবুশা গ্রামে সালাম জুট মিলস লিঃ-এর যাত্রা শুরু হয়। ফলে মাত্র দু’বছরের মধ্যে গড়ে ওঠা এসব মিলে বিনিয়োগ হচ্ছে শতাধিক কোটি টাকা। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে কয়েক হাজার মানুষের। ইতিমধ্যে কয়েকটি জুট মিলে পুরোদমে উৎপাদনও শুরু হয়ে গেছে।
বিনিয়োগ বোর্ড খুলনা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, গত দুই বছরে শুধুমাত্র খুলনা ও যশোর জেলায় ১৫টি জুট মিল স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। যার কয়েকটিতে ১০ কোটি এবং কয়েকটিতে এর চেয়েও কয়েকগুন বেশী অর্থ বিনিয়োগের প্রস্তাব রয়েছে। অনুমোদন পাওয়া পাটকলগুলোর মধ্যে এএমএম জুট মিলস লিমিটেড, পাবনা জুট মিলস লিমিটেড, রেজা জুট মিলস মিলস লিমিটেড, শেখ জুট মিলস লিমিটেড, এফ আর জুট মিলস লিমিটেড, ফুলতলা জুট মিলস লিমিটেড এবং সালাম জুট মিলস লিমিটেড প্রতিটির বিনিয়োগের পরিমাণ ১০ কোটি টাকার মধ্যে থাকায় এগুলো স্থাপনের অনুমতি বিনিয়োগ বোর্ডের খুলনা আঞ্চলিক কার্যালয় থেকে দেয়া হয়েছে।
এছাড়া ওহাব জুট মিলস লিমিটেড, মাদিনা জুট মিলস লিমিটেড ১ ও ২, আমজাদ জুট মিলস লিমিটেড এবং আফিল জুট ওয়েভিং মিলস লিমিটেডসহ বাকিগুলোর প্রতিটির বিনিয়োগের পরিমাণ ১০ কোটি টাকারও বেশি হওয়ায় সেগুলো স্থাপনের অনুমতি বিনিয়োগ বোর্ড ঢাকার প্রধান কার্যালয় থেকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ওহাব জুট মিলসহ কয়েকটি মিল পুরোদমে উৎপাদন শুরু করেছে। বাকিগুলোতে উৎপাদন শুরু করার প্রক্রিয়া চলছে।
অবশ্য ১০ কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগকারীদের কারখানা স্থাপনের জন্য এখন থেকে আর প্রধান কার্যালয়ের অনুমোদন নেয়ার প্রয়োজন হবে না। ১১ অক্টোবর বিনিয়োগ বোর্ডের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তে বলা হয়েছে, আঞ্চলিক অফিসগুলোতে উপ-সচিব পদমর্যাদার পরিচালক কর্মরত থাকলে তারাই এসব প্রতিষ্ঠানের অনুমোদন দিতে পারবেন।
স্থানীয় বিনিয়োগকারীরা জানান, দেশের অন্যান্য স্থানের তুলনায় খুলনা অঞ্চলে কারখানা স্থাপনে উপযোগী জমির মূল্য বেশ কম। এখানে সস্তায় শ্রমিকও পাওয়া যায়। সড়ক ও নৌপথের যোগাযোগ ব্যবস্থাও মোটামুটি ভালো। সে কারণেই অন্যান্য প্রতিষ্ঠানের মতো খুলনা অঞ্চলে জুট মিল স্থাপনের দিকে উদ্যোগ বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যাপারে বিনিয়োগ বোর্ড খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শেখর লাল সাহা বলেন, ১৫টি জুট মিলের মধ্যে কয়েকটিতে উৎপাদন শুরু হয়েছে। বাকিগুলোতে শিগগিরই উৎপাদন শুরু হবে। তিনি বলেন, এ অঞ্চলে পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ সংকট নিরসন, বিমান বন্দর নির্মাণ এবং পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে খুলনা অঞ্চলে বিনিয়োগ বহুগুন বাড়বে।
শুক্রবার বেলা ১১টায় রূপসা উপজেলাধীন জাবুশা গ্রামে সালাম জুট মিলস লিঃ-এর উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক । এসময়ে তিনি বলেন দেশে সুদৃঢ় অর্থনৈতিক অবকাঠামো বিনির্মাণে ও কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়নের গুরুত্ব অপরিসীম। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারি ও ব্যক্তি উদ্যোগে ব্যাপক হারে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সদিচ্ছার কারণে দেশে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। শিল্প উদ্যোক্তরা নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলায় দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে।
বিশিষ্ট শিল্পপতি এবং সালাম গ্রsপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এম এ সালাম (সিআইপি)-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মোল্যা জালাল উদ্দিন, খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, কেসিসি’র প্যানেল মেয়র-১ আজমল আহমেদ তপন, খুলনা প্রেস ক্লাবের সভাপতি বেগম ফেরদৌসী আলী, ব্যাসিক ব্যাংক-খুলনার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মঞ্জুর মোর্শেদ ও রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আকবর শেখ।
