


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে খেজুরের রস খাওয়াকে কেন্দ্র করে আশাদুল হক আশা (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে নৃংসশভাবে হত্যা করেছে এক যুবক। রবিবার উপজেলার শুটিয়া গ্রামের দুবলার মাঠে এই হত্যাকান্ড ঘটে। নিহত আশাদুল ওই গ্রামের কৃষক আকবুল হোসেনের ছেলে। গ্রামবাসী অভিযুক্ত যুবক ওয়াসিমকে আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ ও গ্রামবাসী জানান, জীবননগর উপজেলার শুটিয়া গ্রামের আশাদুল হক আশার সাথে দুপুরে একই গ্রামের সনু মন্ডলের ছেলে ওয়াসিমের খেজুরের রস খাওয়া নিয়ে বিরোধ বাধে।
প্রত্যক্ষদর্শী এক কৃষক জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে ওয়াসিম ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ধারালো দা দিয়ে আশাদুলকে কোপাতে থাকলে ঘটনাস্থলেই আশা মারা যায়।
এ সময় মাঠে কাজ করা অন্য কৃষকরা ওয়াসিমকে আটক করে জীবননগর থানা পুলিশের হাতে তুলে দেয়।
নিহতের পিতা আকবুল হকের অভিযোগ, দীর্ঘদিন শুটিয়া গ্রামের দুবলার মাঠে থাকা তাদের খেজুর গাছের রস খেয়ে ভাড় চুরি করে নিয়ে যেত ওয়াসিম।
রবিবার দুপুরে আশাদুল ও ওয়াসিমের মধ্যে এই নিয়ে বিরোধ বাধে বলে তিনি উল্লেখ করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ জিজি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবক হত্যার কথা স্বীকার করেছে।
