


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
বিষয়খালী বাজার (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী উত্তরপাড়ায় বৃহস্পতিবার তাফসীরুল কোরআন মহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়। আব্দুল বারি সরদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসীর করেন, মাওলানা মোঃ মাহবুবুর রহমান গাওহারী, ২য় বক্তা হিসেবে তাফসীর করেন, হযরত মাওলানা মোঃ আক্তারুজ্জামান অধ্যক্ষ হাসাদাহ মডেল ফাজিল মাদরাসা, ৩য় বক্তা হিসাবে তাফসীর করেন, উদিয়মান শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা শাহ্ মোঃ এনামুল হক। এছাড়া তাফসীর করেন, মাওলানা মুফতি মোঃ মনিরুল ইসলাম ঝিনাইদহ এবং সংঙ্গীত পরিবেশন করেন, শিশু শিল্পী আবু-জার গিফারী। অনুষ্ঠান পরিচালনা করেন, বিষয়খালী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোঃ রেজাউল করিম। সার্বিক তত্বাবধানে মাজেদুল ইসলাম মাজুসহ স্থানীয় যুব সমাজ।
