http://www.finamate.com/

আর্কাইভ
শিক্ষকের হিংস্রতা

আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !

পুলিশি বাধা উপেক্ষা করে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
    A+ A A-

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রতিবাদে রোববার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষনা করে। 
সাতক্ষীরা জেলা বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচী পন্ড করার জন্য দুপুর ১টা থেকে শতাধিক পুলিশ সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকসহ পার্কের চার পাশে অবস্থান নেয়। দুপুরের পর পার্কে কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি সাবেক মন্ত্রী সৈয়দা রাজিয়া ফয়েজ, জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, সাধারন সম্পাদক সৈয়দ ইফতেখার আলীসহ দলীয় নেতাকর্মীরা পৌছালে পুলিশ তাদের অবরুদ্ধ করে রাখে। এসময় পুলিশের সাথে বিএনপি নেতাদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখানে দলীয় স্লোগান দিয়ে পুলিশের ঘেরাও করার প্রতিবাদ জানিয়ে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার দাবী জানায়। পরে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জড়ো হতে থাকে। নেতা-কর্মীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমবেত হয়। পরে সেখানে শুরু হয় সমাবেশ। সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি সৈয়দা রাজিয়া ফয়েজ, জেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ ইফতেখার আলী, বিএনপি’র কেন্দ্রীয় নেতা ডা: শহীদুল আলম, কামরুল ইসলাম ফারুক, সামছুজ্জোহা বাবলু, মাসুম বিল্লাহ শাহীন, আবু জাহিদ ডাবলু, হাবিবুর রহমান হবি, তাসকীন
আহমেদ চিশতি প্রমুখ। সমাবেশে শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

অন্যান্য সংবাদ -এর সকল খবর