http://www.finamate.com/

আর্কাইভ
শিক্ষকের হিংস্রতা

আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !

খেদাপাড়া চেয়ারম্যানকে জীবননাশের হুমকি
    A+ A A-

এরশাদ আলী, খেদাপাড়া (মনিরামপুর) থেকে : মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে একটি কুচক্রী মহল। তারা চেয়ারম্যানকে জীবননাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ।
খেদাপাড়া ইউনিয়নে জি.এম ওমর ফারুক ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি গোটা উপজেলায় শ্রেষ্ঠ পুরষ্কারপ্রাপ্ত চেয়ারম্যান। গত নির্বাচনেও তিনি বিপুল ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। নির্বাচনের সময় তাকে হারাতে প্রতিপক্ষ বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। এখন তাকে জীবন নাশের হুমকি দেয়া হচ্ছে। তাছাড়া তাকে হেয় করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তার প্রতিপক্ষ । সাংবাদিকদের কাছে অসত্য তথ্য দিয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করনো হচ্ছে।

অন্যান্য সংবাদ -এর সকল খবর