


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
কাগজ সংবাদ : যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতিত গৃহবধূ গতকাল অভয়নগর থানায় এ মামলা করেন। অভিযুক্তরা হলো, একই গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে কামরুল ইসলাম, মফিজুল ইসলামের ছেলে সোহেল, আশরাফ কবিরাজের ছেলে রাজু ও আমডাঙ্গা গ্রামের আকরাম।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওই গৃহবধূ অভয়নগরের জিনিংস মিলের শ্রমিক। অভিযুক্ত রাজুও একই মিলের শ্রমিক। মিলের শ্রমিক ফজলু ওই গৃহবধূর পিতৃতুল্য। গত ২২ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ ফজলুর বাড়িতে দাওয়াত খেতে যায়। ধোপাদী গ্রামের রফিকুলের দোকানের সামনে পৌছালে রাজুর সাথে তার দেখা হয়। ফজলুর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে সে ওই গৃহবধূকে পৌছে দেবার কথা বলে। কিছুদূর যাবার পর গৃহবধূ দেখেন তাদের পিছনে অভিযুক্ত কামরুল ইসলাম আসছে। ফজলুর বাড়ির অদূরে কবিরাজের বাগানের সামনে পৌছালে সেখানে অভিযুক্ত সোহেল ও আকরামকে দেখতে পায়। এসময় তারা গৃহবধূকে জোরপূর্বক বাগানের ভিতরে নিয়ে গণধর্ষণ করে। চিৎকার শুনে তার জন্য অপেক্ষমান ফজলু বাগানে ঠুটে যান। এসময় অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে এনে ফজলুর প্রতিবেশির বাড়িতে রাখা হয়। পরের দিন সকালে এলাকাবাসী এ নিয়ে মীমাংশার চেষ্টা করে। ব্যর্থ হওয়ায় পুলিশে খবর দেয়া হয়। এরপর ওই গৃহবধূ গতকাল এ মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
