


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
কাগজ সংবাদ : যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই উত্তমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। রোববার বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকাবাসীর পক্ষে রেজাউল ইসলাম।
সংবাদ সম্মেলন উল্লেখ করা হয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই উত্তম কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, লুটপাট, স্বজনপ্রীতি করে যাচ্ছে। এনিয়ে ওই এলাকায় পুলিশ ও সাধারণ মানুষের মাঝে দা কুমড়ো সম্পর্ক তেরি হয়েছে। সাজিয়ালী গ্রামের মৃত সামাদ বিশ্বাসের ছেলে হাজাল, শরিফুল বাহিনীর সদস্য সাইফুল, উসমান ও আজগরের নেতৃত্বে ১৫/২০জন সন্ত্রাসী জংগল গাজীর পুকুর থেকে দিনে দুপুরে মাছ লুট করে নিয়ে যায়। যার নেপথ্যে ওই এস আই উত্তমের সম্পৃক্ততা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ রকম আরও হাজারো অভিযোগ তার বিরুদ্ধে তুলে ধরেন এলাকাবাসী। এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, টিপু সুলতান, খালেদুর রহমান টিটো, শুকুর আলী, মনির ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।
