


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
কাগজ সংবাদ : যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য খালেদুর রহমান টিটো বলেছেন, বর্তমান সরকার দেশকে শতভাগ ডিজিটাল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা যায় তাহলে সরকারের লক্ষ্যে পৌছানো সম্ভব হবে। তিনি রোববার সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দলপোতা-এনায়েতপুর পাকা রাস্তা নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন মাস্টার। বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, ইউনিয়ন কমিটির সহ-সভাপতি মাস্টার ওয়াজেদ আলী, ডাক্তার দাউদ হোসেন, সাবেক সভাপতি আহম্মদ আলী। আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান, আজিজুল ইসলাম, মাস্টার আলতাফ হোসেন, হাফিজুর রহমান, আব্দুল কুদ্দুস, সাধন কুমার ঘোষ।
