http://www.finamate.com/

আর্কাইভ
শিক্ষকের হিংস্রতা

আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !

যশোরের দেয়াপাড়ায় দু গ্রুপের মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ
    A+ A A-

কাগজ সংবাদ : যশোরের দেয়াপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরাধে দু’ গ্রুপের মারামারির ঘটনায় থানায় পরস্পর বিরোধী অভিযোগ দেয়া হয়েছে। একটি অভিযোগ মামলা হিসেবে রেকর্ড হয়েছে। অপরটি তদন্ত চলছে।
থানা সূত্র জানিয়েছে, ওই গোলযোগের ঘটনায় ২৮ জানুয়ারি গভীর রাতে দেয়াপাড়া গ্রামের ফকির চাঁদ মোড়লের ছেলে মিজানুর রহমান অভিযোগ করেন তাদের বাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের সাতজন হামলা চালিয়েছে। এরা হচ্ছে মৃত আফসার আলীর ছেলে মুজিবর রহমান, তার দু’ছেলে মাসুদুর রহমান ও আনিচুর রহমান, রমজান আলীর ছেলে ইমান আলী, হযরত আলীর ছেলে ইনজামুল ইসলাম, মহর আলীর ছেলে আব্দুল্লাহ ও রবিউল ইসলামের ছেলে তোজাম্মেল হোসেন। তারা ফকির চাঁদ মোড়লের তিন ছেলে সিদ্দিক হোসেন, নজরুল ইসলাম ও সাইফুল ইসলামকে ধারলো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করেছে।
২৯ জানুয়ারি প্রতিপক্ষ মুজিবর রহমান অভিযোগ করেন তার ছেলে আনিচুর রহমানকে অপহরণ করে নিয়ে হত্যার চেষ্টা করেছে মিজানুর রহমান, সিদ্দিক হোসেনসহ ওই পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে যশোরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যপারে থানার সেকেন্ড অফিসার নাসির আহমেদ জানান, দু’পক্ষের মধ্যে গোলযোগ হয়েছে। অভিযোগ দুটি পাল্টাপাল্টি। একটি তদন্ত করছেন এসআই ফারুক হোসেন। অপরটি তদন্ত করছেন এসআই সন্তু বিশ্বাস। এ দুটির মধ্যে মিজানুর রহমানের অভিযোগটি রেকর্ড হয়েছে, অন্যটি প্রাথমিক তদন্তে মিথ্যা প্রমানিত হয়েছে।

অন্যান্য সংবাদ -এর সকল খবর