http://www.finamate.com/

আর্কাইভ
শিক্ষকের হিংস্রতা

আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !

মণিরামপুরে আপন দুই চাচাতো ভাইবোনকে কুপিয়ে হত্যা
    A+ A A-

মণিরামপুরে আপন দুই চাচাতো ভাইবোনকে কুপিয়ে হত্যা

সাজেদুর রহমান লিটু ও সানোয়ার হোসেন তিতু, মণিরামপুর (যশোর) থেকে : জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মণিরামপুরে প্রকাশ্যে দিবালোকে আপন দুই চাচাতো ভাইবোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের পর খুনি পালিয়ে গেছে। আর উত্তেজিত জনতা তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। রোববার উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা গ্রামে এ জোড়া হত্যার ঘটনা ঘটে। নৃশংস ও লোম হর্ষক হত্যার শিকার শারমিন আকতার (১৪) বাটবিলা গ্রামের জমির গাজীর কন্যা এবং নিহত কবির হোসেন (১৩) একই গ্রামের জমির উদ্দিনের পুত্র। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন। শারমিন আকতার (১৪) বাটবিলা দাখিল মাদরাসার ৯ম এবং কবির হোসেন একই মাদরাসার ৬ষ্ঠ ছাত্র-ছাত্রী ছিল। 
এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নিহত শারমিনের পিতা জামির উদ্দিন এবং নিহত কবির হোসেনের পিতা জমির গাজীর সাথে পাশ্ববর্তী মোমিন সরদারের পুত্র সিরাজ সরদারের (৩৮) জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার দুপুর দেড়টার দিকে সিরাজ সরদার নিজ জমিতে বেড়া ঘেরার কাজ করার সময় জমির সীমানা নিয়ে জামির ও জমির পরিবারের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায় সিরাজ সরদার প্রকাশ্যে দৌঁড়ে গিয়ে গাঁছি দা দিয়ে প্রথমে শারমিন আক্তার ও পরে কবির হোসেনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। তখন সে ভয়ঙ্কর রুপ ধারণ করে ঘটনাস্থল ত্যাগ করে।
এসময় উত্তেজিত গ্রামবাসী সিরাজকে আটকাতে ব্যর্থ হয়ে তার বাড়ি ও পাওয়ারটিলারে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। এদিকে জোড়া হত্যার ঘটনা জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ সার্কেল এএসপি বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এরিপোর্ট লেখা পর্যন্ত সিরাজ সরদারকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। থানায় মামলার প্রস্তুতি চলছিল।

অন্যান্য সংবাদ -এর সকল খবর