http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

মণিরামপুরে পাঁচবাড়িয়ায় স্কুল ছাত্রীকে নির্যাতনের ঘটনায় তোলপাড়
    A+ A A-

কাগজ সংবাদ : যশোরের মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়ায় এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানী ও মারপিটের ঘটনায় এলাকায় উত্তোজনা বিরাজ করছে। ঘটনার এক সপ্তাহ পার হলেও প্রভাবশালী একটি চক্রের কারণে মামলা করতে পারছেন না নির্যাতিত মেয়ের পরিবার। বিষয়টি এলাকাবাসী যশোরের জেলা প্রশাসককে অবহিত করেছে বলে জানিয়েছে সূত্র।
সূত্র জানায়, গত ৫ মে পাঁচবাড়িয়া পাঁচকাঠিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে স্কুল চলাকালে একই এলাকার সন্নাসী বাইনের ছেলে ডেসটিনি কর্মী দেবু বাইন স্কুল ক্যাম্পাসে প্রবেশ করে শ্লীলতাহানী ও মারপিট করে। বিষয়টি জানাজানি হলে দেবুর বিচারের দাবিতে ফুঁসে ওঠে এলাকাবাসী। কিন্তু বাধ সাধে এলাকার একটি প্রভাবশালী চক্র। ‘হজল গ্রুপ’ নামে পরিচিত ওই চক্র নিজেরা বিচার করার নামে ছেলে পক্ষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা বিচারের জন্য মেয়ে পক্ষকে কোথাও যেতে দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
সূত্র আরো জানিয়েছে, আগামী ১৩ মে ওই স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে বাণিজ্যে ব্যস্ত থাকায় কর্তৃপক্ষ এ ঘটনাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। যে কারণে বৃহস্পতিবার মোবাইল ফোনে যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর জহুরুল ইসলামকে এ বিষয়ে জানিয়েছেন এলাকার লোকজন।
এ ব্যপারে মীর জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, একজন মোবাইল ফোনে জানানোর পর তিনি এডিএমকে জানিয়েছেন। কিন্তু লিখিত কোন অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।