

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
চাড়াভিটা (যশোর) প্রতিনিধি : যশোর চার আসনের সংসদ সদস্য রনজিৎ রায় বলেছেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। রাস্তাঘাট নির্মান, ব্রীজ কালভার্টসহ কৃষকদের ভাগ্য উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করছেন। তিনি বৃহস্পতিবার বিকেলে বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময়কালে একথা বলেন।
তার সফর সঙ্গী ছিলেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু। ফরিদ আহম্মেদ, আফসার পাতি, ইউনিয়ন যুবলীগ নেতা আবু সাঈদ সরদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক নজিম উদ্দীন, আক্কাচ আলী মন্ডল, যুবলীগ নেতা সাইফুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলেমান মোল্যা, ইউপি সদস্যা শিউলি বেগম, লিয়াকত আলী প্রমুখ।

