http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

পাচারকালে বেনাপোল সীমান্ত থেকে তিন শিশু উদ্ধার : পাচারকারী আটক
    A+ A A-

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে তিন শিশুকে উদ্ধার ও নাসির উদ্দীন (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় রানা মিয়া নামে অপর এক পাচারকারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক নাসির উদ্দীন ঢাকার গাজীপুর তেস্তার গেট এলাকার কপিল উদ্দীনের ছেলে।
উদ্ধার হওয়া শিশুরা হলো-খুলনা বাস্তুহারা পুলিশ লাইনপাড়ার লাল মিয়ার ছেলে রায়হান(১০), খুলনা রেললাইন বস্তি এলাকার নজরুল মিয়ার পালিত ছেলে রাজু(১১) ও সাতক্ষীরার কাঁটাখালী এলাকার আকতার আলীর ছেলে বাবলু (১০)।
বেনাপোল পোর্ট থানার ওসি হাসান হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় উদ্ধার হওয়া তিন শিশুকে নিয়ে দুই পাচারকারী সন্দেহজনকভাবে বেনাপোল সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলো। এসময় পুলিশ চ্যালেঞ্জ করলে রানা দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু পুলিশ সদস্যরা নাসির উদ্দীনকে আটক এবং ৩ শিশুকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে।