
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : শুক্রবার সকালে যশোর সদর উপজেলার হৈবতপুর বারীনগর কাচা বাজারের লেবুতলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল উদ্ধার করেছে সাজিয়ালী পুলিশ। এ ঘটনায় এলাকার জনমনে আতংকের সৃষ্টি হয়েছে।
এদিন সকালে মুক্তিযোদ্ধা আবুল হোসেন ঘর থেকে বেরিয়ে লেবুতলায় ঘুরতে যান। এ সময় পরিত্যক্ত একটি দেশি পিস্তল দেখে হৈবতপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামকে সংবাদ দেন। চেয়ারম্যান রবিউল কোতয়ালী থানার ওসিকে জানান। ওসির নির্দেশে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পিস্তলটি উদ্ধার করেন।

