
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
কাগজ সংবাদ : যশোরে র্যাব-পুলিশের হাতে মাদক ব্যবসায়ী জুয়াড়ি ছিনতাইকারীসহ ছয় অসাধু আটক হয়েছে। এব্যাপারে থানায় মামলা হয়েছে।
থানা সূত্র জানিয়েছে, ১০ মে রাত আনুমানিক সাড়ে নয় টায় যশোর ক্যান্টনমেন্ট কলেজ এলাকা থেকে ৫৭ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৬ যশোরের সদস্যরা। আটককৃতরা হচ্ছে যশোর আরবপুরের রনি মাহমুদ, নান্নু মিয়ার ছেলে রাজু মিয়া ও ক্যান্টনমেন্ট স্টাফ কোয়ার্টারের এস্কেন্দার আলীর ছেলে শাহীন আহমেদ। তবে আরবপুর এলাকাবাসী জানিয়েছেন রনি ও রাজু নির্দোষ, তারা ষড়যন্ত্রের শিকার হয়েছে।
এদিকে, যশোরের ঘুনি গ্রাম থেকে নগদ টাকা ও তাসসহ দু’জুয়াড়িকে আটক করে থানা পুলিশ। এরা হচ্ছে ওই গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে মাহমুদ হোসেন ও ওলিয়ার রহমানের ছেলে শরিফুল ইসলাম।
এছাড়া গতকাল বেজপাড়া থেকে আব্দুল কাদের নামে ছিনতাই মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে। সে ওই এলাকার সোহরাব হোসেনের ছেলে। ২০০৮ সালের রাজবাড়ির দৌলতদিয়া এলাকায় একটি ছিনতাই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়।

