http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

ডুমুরিয়ায় ইয়াস্বি ইট ভাটার ম্যানেজারকে হুমকি
    A+ A A-

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ॥ ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামের ইযাসবি উটভাটার ম্যানেজার ও তত্ত্বাবধানকারীর ভাইকে সন্ত্রাসীরা জীরননাশের হুমকি দিয়েছে। নিরাপত্তার জন্য ভাটা পরিচালক থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ডুমুরিয়া থানার ৫৫৬ নম্বর ডাযেরি সূত্রে জানা যায়, ইয়াসবি ইটভাটাটি পরিচালনার জন্য গুটুদিয়া গ্রামের মফিজুর রহমানকে দায়িত্ব দেন ভাটা মালিক জিয়াউর রহমান। এতে একটি পক্ষ চক্রান্ত শুরু করে। তারই অংশ হিসেবে শনিবার রাত তিনটার দিকে একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে ভাটার ম্যানেজার যতিন ও মফিজুর রহমানের ভাই মাহবুর রহমানকে জীবননাশের হুমকি দেয়।
এ বিষয়ে ভুক্তভোগীমফিজুর রহমান রহমান জানান, পার্শ্ববর্তী ভাটা মালিক আমাকে নানাভাবে হয়রানি করছে। বিভিন্ন লোকজন নিয়ে ভাটায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে সে। এমনকি ভাটার ব্যাপক ক্ষতিসাধনেরও চেষ্টায় লিপ্ত।