

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : বুধবার সকাল সাতটার দিকে উপজেলার মাদরা বিজিবি ক্যাম্পের সদস্যরা ভাদিয়ালী সীমান্তের ৯ নং পিলারের সন্নিকটে ৬/৭ জন চোরাচালানীকে তাড়া করে প্রায় চার লাখ টাকা মুল্যের গরুর চামড়া করে। এঘটনায় এলাকার চিহ্নিত চোরাচালানী রাশেদুল ইসলাম, আলাউদ্দীন ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে বিজিবির সোর্স উপজেলার ভাদিয়ালী গ্রামের লেয়াকাত আলীর ছেলে রেজাউল ইসলাম রেজাকে (২৫) সীমান্তের ফুলতলা বাজার থেকে ধরে নিয়ে মারপিট করে গলায় রশি দিয়ে আলাউদ্দীনের বসত ঘরের আড়ায় ঝুলিয়ে রাখে। তার ডাকচিৎকারে পাশ্ববর্তী হেলাল (২৩), আসাদুল ইসলাম (২৪), আজারুল ইসলাম (২২), তৌহিদুর রহমান (২০) এগিয়ে আসলে তাদের ও মারপিট করে আহত করে ওই চোরাচালানীরা। বেলা ১১টার দিকে কেড়াগাছী ইউপি মেম্বর সোহরাব হোসেন মাদরা বিজিবি সদস্যদের সহযোগিতায় রেজাউল ইসলামকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। এঘটনায় গতকাল কলারোয়া থানায় রাশেদুল, আলাউদ্দিন, তৌহিদ, সেলিম, বেলায়েত, আশরাফুল, জহুরুল, ছোট্টুসহ ১০/১২কে আসামী করে একটি অভিযোগ দায়ের হয়েছে।

