http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

কেশবপুরে ইউপি মেম্বার গ্রেফতার
    A+ A A-

কেশবপুর ব্যুরো : কেশবপুর থানার পুলিশ মঙ্গলবার রাতে মজিদপুর ইউপি মেম্বর আব্দুল আহাদকে গ্রেফতার করেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 
কেশবপুর থানার পুলিশ জানায়, মজিদপুর ইউনিয়ন পরিষদের মেম্বর মজিদপুর গ্রামের মৃত স্বরূপ শেখের ছেলে আব্দুল আহাদকে মোটর সাইকেল চুরির মামলায় গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গত বছরের ৯ জুলাই বরিশালের বাকেরগঞ্জ থানায় একটি মোটর সাইকেল চুরির মামলা হয়। যার নং-৬, ধারা ৩৭৯/১০৯। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি হয়।
উল্লেখ্য, মেম্বার আব্দুল আহাদ গত ১ মে রাতে উপজেলার মজিদপুর গ্রামে দুই নারী-পুরুষের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে আম গাছে বেঁধে রাখে সালিশ বসিয়ে মারপিট করে তাদের মাথার চুল কেটে নেওয়ায় ব্যাপক সমালোচিত হয়।