http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

মণিরামপুরে যুব উন্নয়নের ৭ দিন প্রশিক্ষণ শেষ
    A+ A A-

সানোয়ার হোসেন তিতু, নেহালপুর (মণিরামপুর) থেকে : মণিরামপুরে যুব উন্নয়নের উদ্যোগে ৭ দিনব্যাপী গবাদি পশু পালন ও মোটাতাজাকরণ প্রশিক্ষণ শেষ হয়েছে সোমবার। ২২ মে থেকে ২৮ মে উপজেলার খাটুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশলা পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকতার কার্যালয়ের প্রগ্রাম কোঅর্ডিনেটর লিয়াকত আলী ও ট্রেইনার আব্দুর রউফ। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা, দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান সরদার বাহাদুর আলী ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নওশের আলী, প্রাক্তন মেম্বর মুজিবর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
যশোরে আলোচিত সন্ত্রাসী, চাঁদাবাজ,
মাদক ব্যবসায়ীসহ আটক ৫
কাগজ সংবাদ : যশোরে আলোচিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী মাদক ব্যবসায়ীসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। থানা হাজতে তাদের জ্ঞিাসাবাদ করা হয়েছে।
সূত্র জানিয়েছে, ২৮ মে বিকেলে কোতোয়ালী থানার এসআই ওহিদুজ্জামান সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের আলোচিত সন্ত্রাসী বিপ্লবকে আটক করেছেন। সে ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। এছাড়া একটি মামলার আটকাদেশ রয়েছে। আজ তার রিমাণ্ড চেয়ে আদালতে চালান দেয়া হবে।
এদিকে যশোর আরএন রোডের মনি অটোমোইলের মালিক তরিকুল ইসলাম রাজুর কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি ও মারপিট ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছে শংকরপুরের নারায়ণ রায়ের ছেলে চন্দন রায়, চাঁচড়ার ইউসুফ আলীর ছেলে রায়হানুল ইসলাম।
দুপুরে বেনাপোলের ভবেরবেড় গ্রামের মৃত তমিজউদ্দিনের ছেলে মিলন গাজীর কাছ থেকে ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক হয়েছে বাবলু নামে এক চাঁদাবাজ। সে চাঁচড়া ডালমিল এলাকার ফজলুর রহমানের ছেলে। এদিকে ২৯ বোতল ফেনসিডিলসহ মোস্তফা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সে নড়াইলের রঘুনাথপুরের আবু বক্করের ছেলে। তাকে গতকাল ভোর সাড়ে ৫ টায় চৌগাছার জগহাটি গ্রাম থেকে আটক করা হয়।