http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

গাছায় সড়ক দূর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত
    A+ A A-

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় যাত্রীবাহি বাস ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ ময়না তদন্তে প্রেরণ ও ঘাতক বাসটিকে আটক করেছে। 
উপজেলার কাটাবুনিয়া গ্রামের সতীশ মন্ডলের পুত্র পল্লী চিকিৎসক ক্ষিতিষ মন্ডল শুক্রবার বেলা ১১টার দিকে শরণখালী মেয়ে জামাই বাড়ি হতে মটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পাইকগাছা-কয়রা সড়কের শিববাটী ব্রীজ ও কাটাখালী বাজারের মধ্যবর্তী স্থানে কয়রা থেকে আসা ঢাকা মেট্রো চ-৫৯৪২ নং যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মটরসাইকেল উদ্ধার এবং ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।