http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

বানিশান্তায় ইউএসএস এর ত্রাণ বিতরণ
    A+ A A-

খুলনা জেলা প্রতিনিধি॥ দাকোপে জলাবদ্ধতা ও ভাঙ্গণকবলিত বানিশান্তায় একশন এইড বাংলাদেশের সহায়তায় উলাসী সৃজনী সংঘ (ইউএসএস) এর উদ্যোগে যৌনকর্মীদের ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। 
সোমবার দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণী সভায় উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের প্রতিনিধি ইন্দ্রজিত পাল, মংলা উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম, বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়, উলাসী সৃজনী সংঘের ক্লাইমেট প্রকল্পের সমন্বয়কারী নজরুল ইসলাম, ইউপি সদস্য আ. হালিম ও রাজিয়া বেগম।