http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

খুলনার জনসংখ্যা ২৩ লাখ ১৮ হাজার : দশ বছরে কমেছে ৬০ হাজার
    A+ A A-

খুলনা ব্যুরো : পঞ্চম আদমশুমারি অনুযায়ী খুলনা জেলার লোকসংখ্যা ২৩ লাখ ১৮ হাজার ৫২৭ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১১ লাখ ৭৫ হাজার ৬৮৬ এবং নারীর সংখ্যা ১১ লাখ ৪২ হাজার ৮৪১ জন। অর্থাৎ নারী ও পুরুষের অনুপাত ১০০ ঃ ১০৩। দেশের জনসংখ্যা (আজ) ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫জন। জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন।
খুলনার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সোমবার দুপুরে তাঁর সম্মেলন কক্ষে খুলনা জেলার জনসংখ্যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ২০১১ সালের আদমশুমারির জেলাওয়ারী প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ‘আদমশুমারি ও গৃহগণনা ২০১১’র চূড়ান্ত ফলাফল প্রকাশনা’ অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা বিভাগ এবং জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
২০১১ সালে অনুষ্ঠিত পঞ্চম আদমশুমারি অনুযায়ী দেখা যায় গত দশ বছরে খুলনা জেলায় ৬০ হাজারের অধিক লোকসংখ্যা কমেছে। ২০০১ সালে খুলনা জেলার লোকসংখ্যা ছিল ২৩ লাখ ৭৮ হাজার ৯৭১ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৪৪ হাজার এবং নারী ছিল ১১ লাখ ৩৪ হাজার।