http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

কমেডিতে সুবর্ণা
    A+ A A-

কমেডিতে সুবর্ণা

বিনোদন ডেস্ক : এবার ঈদে ‘চিকিৎসক রশীদ করিম ও তার বিবাহবিষয়ক জটিলতা’ নামের নাটকে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। নাটকে তার বিপরীতে অভিনয় করছেন আফজাল হোসেন। নাটকটি চ্যানেল নাইনের জন্য নির্মাণ করেছেন বদরুল আনাম সৌদ।
সুবর্ণা বলেন, ‘ঈদের নাটকে মানুষ বিনোদন খোঁজে। এজন্য কমেডি নাটকে অভিনয় করছি।’
পরিচালক সৌদ বলেন, ‘সুবর্ণাকে সবসময়ই দেখা যায় প্রতিবাদী, রোমান্টিক কিংবা আত্মাভিমানী চরিত্রে অভিনয় করতে। এবার একটু এক্সপেরিমেন্ট করে দেখলাম। নাটকে আরো অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি এবং বন্যা মির্জা।’