http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

অভিনেত্রীরাই বেশি আবেদনময়ী : র‌্যাচেল ওয়েইজ
    A+ A A-

অভিনেত্রীরাই বেশি আবেদনময়ী : র‌্যাচেল ওয়েইজ

বিনোদন ডেস্ক : হলিউডি অভিনেত্রী র‌্যাচেল ওয়েইজ মনে করেন তার পুরুষ সহশিল্পীদের চেয়ে নারী শিল্পীরা বেশি আবেদনময়ী। খবর ব্যাং শোবিজ-এর।
‘বর্ন লিগাসি’ খ্যাত এই অভিনেত্রী বলেছেন, ‘অভিনয়ের জগত হলো একটি ভিন্ন জগত। আমার কাছে এই জগতের পুরুষ অভিনেতাদের চাইতে নারীদের বেশি আবেদনময়ী মনে হয়। জেনা রল্যান্ডস, জুলিয়েট বিনোশ কিংবা কেট ব্লশেটকেই দেখুন, অন্যদের চেয়ে অনেক আবেদনময়ী তারা।’
র‌্যাচেল আরও বলেন, ‘যখন আপনি পুরুষ অভিনেতাদের সঙ্গে কাজ করবেন, তখন আপনি তাদের কারো মাঝে নির্দিষ্ট কোনো আবেদন খুঁজে পাবেন না। ‘দি মামি’ সিনেমায় আমার সহশিল্পী ব্র্যানডন ফ্রেজারের উদাহরণ দিয়ে বলা যায়, একজন অ্যাকশন অভিনেতা হিসেবে তিনি একটু বেশিই ভদ্র। তিনি সুশীলও বটে!’
তবে ৪২ বছর বয়সি এই অভিনেত্রী মনে করেন, আকর্ষণীয় হওয়ার জন্য শুধু সৌন্দর্যই যথেষ্ট নয়। এ বিষয়ে বৃটিশ ট্যাবলয়েড সানকে তিনি বলেন, ‘আমার কাছে সবসময় মনে হয়, বুদ্ধিমত্তা এবং মানুষকে আনন্দ দেয়ার ক্ষমতা বাহ্যিক সৌন্দর্যের চাইতে অনেক বেশি আকর্ষণীয়।’