

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

বিনোদন ডেস্ক : যশ রাজ ফিল্মস-এর নতুন সিনেমায় এক সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। খবর এনডিটিভির।
শাহরুখকে চরিত্রের কারণে প্রায়ই দেখা গেছে সশস্ত্র বাহিনীর ইউনিফর্মে। তিনি অভিনয়ও শুরু করেন ছোটপর্দার ধারাবাহিক ‘ফৌজি’-এর একটি আর্মি অফিসারের চরিত্রের মাধ্যমে। এ ছাড়াও ‘বীর জারা’য় বিমান বাহিনীর কর্মকর্তা এবং ‘ম্যায় হু না’-এ তাকে দেখা গেছে একজন সেনা কর্মকর্তার চরিত্রে ।
লন্ডনের পর অগাস্ট মাসে লাদাখে যশ রাজ ফিল্মস-এর নতুন সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। সেখানে সেনা কর্মকর্তার পোশাকে আট দিনের জন্য শুটিং করার প্রস্তুতি নিয়েছেন শাহরুখ।
উল্লেখ্য, সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করা শাহরুখের প্রায় প্রতিটি সিনেমাই সাফল্যের মুখ দেখেছে। কেবল শ্রীদেবীর বিপরীতে তার অভিনীত ‘আর্মি’ সিনেমাটিই বক্স অফিসে ব্যর্থ হয়েছিলো।

