

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

বিনোদন ডেস্ক : বলিউডি অভিনেতা আমির খানের প্রথম টিভি অনুষ্ঠান সত্যমেভ জায়াতে-এর প্রশংসা করেছেন অভিনেতা সালমান খান। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
দুবাইয়ে সালমানের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যান-এর নামেই পোশাক ব্র্যান্ডের উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আমির খান ও তার প্রথম টিভি অনুষ্ঠান নিয়ে প্রশ্ন করা হয়েছিলো তাকে।
প্রশ্নের উত্তরে শুধু প্রশংসাই করেননি বরং আমিরের এই বিষয়ভিত্তিক অনুষ্ঠানটি সমাজ পরিবর্তনও আনতে পারে বলে মত প্রকাশ করেন সালমান। সালমান বলেছেন, ‘আমিরের জন্য গর্বিত আমি। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি সেরা কাজটি করছেন।’
সালমান সাংবাদিকদের কাছে সংযত ভাষায় বন্ধুর প্রশংসা করলেও মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘বাহ বন্ধু আমির আহ, তেলু (আন্দাজ আপনা আপনা সিনেমায় আমিরের চরিত্রের নাম) তো ভালোই খেল দেখাচ্ছে, হিন্দি না জানা বন্ধুরা এটাকে অনুবাদ করে নিও, ধন্যবাদ।
আমির ও সালমান একে অপরের ভালো বন্ধু এবং দুজনেই পরস্পরের কাজের প্রশংসা করেন নিয়মিত। এর আগে সালমানের টিভি অনুষ্ঠান দাস কা দাম-এর প্রশংসা করেছিলেন আমির। আর সেই প্রসংশা এসেছিল সত্যমেভ জায়াতে-এর জন্য সংবাদ সম্মেলনেই।

