http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

দৈনিক ১২ ঘণ্টা রাফাহ সীমান্ত খোলা রাখবে মিশর
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : গাজার রাফাহ ক্রসিং পয়েন্ট দৈনিক ১২ ঘন্টা খোলা রাখতে মিশর রাজি হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের নির্বাচিত প্রধানমন্ত্রী হামাস নেতা ইসমাইল হানিয়া।২০০৫ সালের পর এই প্রথম রাফাহ ক্রসিং পয়েন্ট দৈনিক ১২ ঘন্টা খোলা রাখার অনুমতি দেয়া হচ্ছে।
একইসঙ্গে রাফাহ সীমান্ত দিয়ে দৈনিক এক হাজার ৫০০ ফিলিস্তিনিকে মিশরে প্রবেশের অনুমতি দেয়া হবে বলেও জানান তিনি। মিশর সফর শেষে গাজায় ফিরে তিনি এসব তথ্য জানিয়েছেন।গত বৃহস্পতিবার হামাস নেতা ইসমাইল হানিয়া কায়রোতে মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সঙ্গে বৈঠক করেন।
এদিকে মিশরের একজন সরকারি কমকর্তা ওই সিদ্ধান্তের কথা স্বীকার করে বলেছেন, সিদ্ধান্ত বাস্তবায়নে আরো কিছু সময় লাগবে।এ জন্য রাফাহ সীমান্তে লোকবল বাড়াতে হবে।কয়েক দিন আগেই গাজা উপত্যকার অধিবাসীদের জন্য রাফাহ সীমান্ত আইন শিথিল করেছে মিশর। ওই আইন শিথিলের কারণে ফিলিস্তিনিরা এখন সহজেই মিশরে যেতে পারবেন।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ইসরায়েল গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে। বহির্বিশ্বের সঙ্গে গাজার যোগাযোগের একমাত্র পথ হচ্ছে রাফাহ ক্রসিং পয়েন্ট।কিন্তু ইসরায়েলের চাপের মুখে মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক গাজার সেই রাফাহ ক্রসিং পয়েন্টও বন্ধ করে দিয়েছিল।