http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

বিদেশ থেকে অস্ত্র সাহায্যের আহ্বান সিরিয়ার বিদ্রোহীদের
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আসাদ বাহিনীকে মোকাবেলার জন্য বিদ্রোহীদের আরো অস্ত্র প্রয়োজন। তাই আরবসহ বন্ধু দেশগুলোকে অস্ত্র সাহায্য করার আহ্বান জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীদের সংগঠন সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি)। রোববার আবু ধাবিতে এক সংবাদ সম্মেলনে এসএনসি’র পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
এসএনসি’র মুখপাত্র আবদুল বাসেত সায়দা জানান, আলেপ্পোতে বিদ্রোহীদের অবস্থানের ওপর সরকারি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। আসাদ বাহিনী আলেপ্পোতে আরো বড় হত্যাযজ্ঞ চালাতে চায় বলেও অভিযোগ করেন তিনি।
সায়দা আরো বলেন, “আসাদ বাহিনীর ট্যাংক আর জেট ফাইটারকে প্রতিহত করতে আমাদের অস্ত্র প্রয়োজন।” তিনি আরবের লোকদের বন্ধু ও ভাই সম্মোধন করে ফ্রি সিরিয়ান আর্মিকে সাহায্য করতে সবার প্রতি আহ্বান জানান।
আসাদ সরকার তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলে বিদ্রোহীরা আত্মসমর্পন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সায়দা ইয়েমেনের উদাহরণ দিয়ে বলেন, “তখন দেশটির প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ যেমন সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, সিরিয়ার ক্ষেত্রে তা হবে না। কারণ সিরিয়ায় হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। আমরা বিশ্বাস করি বাসার আল আসাদ আরো হত্যাযজ্ঞের চেষ্ট করবে। সে একজন খুনি এবং অপরাধী, তাকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যায় না।”
বাসার আল আসাদ সরকারের পতন হলে এসএনসি যুদ্ধরত বিদ্রোহীদের সবগুলো গ্রুপকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করবে এবং নেতা হিসেবে তারা সেসময় একজন সৎ ও দেশপ্রেমিককেই বেছে নেবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ বিরোধী আন্দোলন বেগবান হবার পর থেকে এখন পর্যন্ত বিদ্রোহীরা দেশের বাইরে থেকে কোনো অস্ত্র বা সাহায্য পায়নি বলে দাবি করে আসছে। তবে গত এপ্রিলে আরব দেশগুলো ফ্রি সিরিয়ান আর্মির সদস্যদের বেতন দেয়ার পরিকল্পনার কথা জানায়। তবে সেসময় সমালোচনাকারীরা বলেছিল যে ফ্রি সিরিয়ান আর্মি সে অর্থ কালোবাজার থেকে অস্ত্র কেনার কাজে ব্যবহার করতে পারে।